সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটক
Led Bottom Ad

ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহার

সিলেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটক

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১১/২০২৫ ২০:১০:০৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় ট্রাফিক পুলিশের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতাকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ। রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ৪টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন—ইব্রাহিম আহমেদ নীল ও মো. রাফি।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বিকেলে ইব্রাহিম ও রাফি মোটরসাইকেলযোগে কোর্ট পয়েন্ট এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় অভিযানে থাকা ট্রাফিক পুলিশ তাদের থামিয়ে হেলমেট না থাকার অভিযোগে মামলা দিতে চাইলে দুইজন ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখান। এরপর গাড়ির কাগজপত্র যাচাই করতে চাইলে তারা পুলিশ সদস্যদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ট্রাফিক পুলিশের সহায়তায় কোতোয়ালী থানার টহল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি রেকার করে থানায় পাঠায় এবং দুই ছাত্রনেতাকে আটক করে।

অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা অভিযোগ করেছেন, পুলিশ তাদের সঙ্গে অসদাচরণ করেছে এবং অযথা সিগন্যাল দিয়ে হয়রানি করেছে। এরই জেরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ–কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম ও কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন ধরেননি।

তবে কোতোয়ালী থানার ডিউটি অফিসার এসআই তাসলিমা আক্তার দুই ছাত্রনেতাকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad