ওসমানীনগরে পুকুরে বিষ প্রয়োগে প্রবাসীর ৫০ হাজার টাকার মাছ নিধন
Led Bottom Ad

ওসমানীনগরে পুকুরে বিষ প্রয়োগে প্রবাসীর ৫০ হাজার টাকার মাছ নিধন

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

৩০/১১/২০২৫ ১৯:২৬:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫০ হাজার টাকার মাছ নষ্ট হয়ে প্রবাসীর পরিবারটি চরম ক্ষতির মুখে পড়েছে। ঘটনাটি ঘটেছে গত ৩০ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নের নলিকোনা গ্রামে।

স্থানীয় সূত্র জানায়, প্রবাসী জুয়েল মিয়ার বাড়ির পুকুরে দীর্ঘদিন ধরে নিয়মিতভাবে মাছ চাষ করা হচ্ছিল। কিন্তু শনিবার গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে মাছগুলো ভেসে উঠতে শুরু করে। সকালে এলাকাবাসী বিষয়টি টের পায়।

প্রত্যক্ষদর্শী মিনার মিয়া, সানুর মিয়া, আর্শদ আলী, সাজন আহমদ ও লেফাছ মিয়া বলেন, “গভীর রাতে এমন ন্যাক্কারজনক কাজ অত্যন্ত দুঃখজনক। হঠাৎ করে এভাবে বিষ দিয়ে মাছ নষ্ট করা শুধু আর্থিক ক্ষতিই নয়, একটি পরিবারের পরিশ্রম ও স্বপ্নের প্রতি চরম আঘাত।”

এ ঘটনায় পুরো এলাকায় ক্ষোভ ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রবাসীর পরিবার দাবি জানিয়েছে—ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসন কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে।

স্থানীয়রা জানান, বিষয়টি তদন্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ জরুরি, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর না ঘটে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad