জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত
Led Bottom Ad

জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে নতুন নেতৃত্ব নির্বাচিত

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

৩০/১১/২০২৫ ০০:৩৪:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

ব্যাপক উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে সিলেটের জকিগঞ্জ বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত চলে। পরবর্তীতে ভোট গণনা শেষে রাত ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।


দিনব্যাপী অনুষ্ঠিত এই নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোঃ বিলাল আহমদ দোয়াত-কলম প্রতীকে ৩৫৫ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনামুল হক মুন্না টেলিভিশন প্রতীকে পেয়েছেন ১১৭ ভোট।


সিনিয়র সহ-সভাপতি পদে শামীম আহমদ মোটরসাইকেল প্রতীক নিয়ে ২৯০ ভোট অর্জন করে বিজয় লাভ করেন। সহ-সভাপতি পদে মনিরুল ইসলাম রাজু (রাজন) পানির বোতল প্রতীকে ৪০৭ ভোট পেয়ে নির্বাচিত হন।


সহকারী সাধারণ সম্পাদক পদে মোঃ আলতাফ হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে ২২১ ভোট পেয়ে বিজয়ী হন। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ আল আমিন টিউবওয়েল প্রতীকে ৩৩৭ ভোট অর্জন করে নির্বাচিত হয়েছেন।


কোষাধ্যক্ষ পদে মোহাম্মাদ কামরুল ইসলাম বুলবুল নারিকেল গাছ প্রতীকে ৩১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।


এছাড়া সদস্য পদে নির্বাচিত হন—মোঃ সাবুল আহমদ, মোবাইল ফোন প্রতীক, ৪৩৭ ভোট,আব্দুল মালিক, ঘোড়া প্রতীক, ৩৫৬ ভোট,মোঃ বাবুল আহমদ, উটপাখি প্রতীক, ৩৩৬ ভোট,ফয়ছল আহমদ, জাহাজ প্রতীক, ৩৩২ ভোট,আব্দুল মালিক, হাতি প্রতীক ৩০৩ ভোট।


শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে ভোটারদের ব্যাপক উপস্থিতি কর্তৃপক্ষকে সন্তুষ্ট করেছে। নতুন নেতৃত্বের নির্বাচনে বাজারের ব্যবসায়ীরা উন্নত ব্যবস্থাপনার আশা প্রকাশ করেছেন।

রাকেশ রায়

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad