বিশ্বনাথে রিকশা শ্রমিকদের মাঝে এমপি প্রার্থী মুফতি ক্বাসিমীর উপহার বিতরণ
Led Bottom Ad

বিশ্বনাথে রিকশা শ্রমিকদের মাঝে এমপি প্রার্থী মুফতি ক্বাসিমীর উপহার বিতরণ

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৯/১১/২০২৫ ২২:০৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট-২ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফেজ লুৎফুর রহমান ক্বাসিমীর পক্ষ থেকে ব্যাটারিচালিত অটোরিকশা চালক-শ্রমিকদের মাঝে উপহার বিতরণ করা হয়েছে। শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের বিশ্বনাথ পৌরসভার কারিকোনা এলাকার চাঁদের হাট রেস্টুরেন্ট প্রাঙ্গণে দুই শতাধিক অটোরিকশা চালক-শ্রমিকের মাঝে এ উপহার বিতরণ করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি এম আশরাফুল হকের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাওলানা শেখ আব্দুল বাছিতের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিসের দায়িত্বশীল হাফেজ মাওলানা রুহুল আমিন জাকারিয়া। আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সাধারণ সম্পাদক হাফেজ হোসাইন।

শুরুতে কোরআন তেলাওয়াত করেন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়ন শাখার নির্বাহী সদস্য মাওলানা শেখ কামরুল ইসলাম।

উপহার পেয়ে সিলেট-২ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস মনোনিত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মুফতি হাফেজ লুৎফুর রহমান ক্বাসিমীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ব্যাটারিচালিত অটোরিকশার চালক-শ্রমিকেরা।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad