জকিগঞ্জে ডাকাতির ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ
Led Bottom Ad

জকিগঞ্জে ডাকাতির ঘটনায় ঐক্য পরিষদের উদ্বেগ

প্রথম ডেস্ক

২৬/১১/২০২৫ ২১:০৭:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলার ৭ নং বারঠাকুরী ইউপির আমলসীদ গ্রামে সংখ্যালঘু নেতার বাড়ীতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় পর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ জকিগঞ্জ উপজেলা শাখার একটি প্রতিনিধি দল। ২৬ নভেম্বর বুধবার পরিদর্শন কালে তাঁরা আমলসীদ গ্রামে সংখ্যালঘু নেতার বাড়ীতে  ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিচারের দাবি জানান।


এ সময় নেতৃবৃন্দ বলেন, সারা দেশে সংখ্যালঘু নির্যাতন আশস্কাজনক ভাবে বাড়ছে, এ ডাকাতি ঘটনাও কোন বিচ্ছিন্ন ঘটনা নয়। এটা পুর্ব পরিকল্পিত ঘটনা।এ ঘটনায় মামলা হলেও পুলিশ ৩ দিনেও লুন্ঠিত মালামাল উদ্ধার বা ঘটনায় জড়িত ডাকাতদের গ্রেফতার করতে পারেনি।


এ অবস্থায় উপজেলার সংখ্যালঘুরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা শাখার সভাপতি, সাবেক মেম্বার রনোজিত বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক অমিত রায় অমৃত, হিন্দু নেতা রতেশ্বর বিশ্বাস ও প্রদীপ বিশ্বাস প্রমূখ ।  


প্রসঙ্গত,গত ২৪ নভেম্বর বুধবার সন্ধ্যা  রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে,সশস্ত্র ডাকাতরা স্ত্রী শিশু সন্তানদের জিম্মি করে নগদ আড়াই লক্ষ টাকা সহ কয়েক লক্ষ টাকার মালামাল লুটপাট করে নিয়ে গেছে, গত কাল ২৫ নভেম্বর  রাতে ডাঃ বিভাকর দেশমূখ বাদী হয়ে অজ্ঞাত কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করা হয়েছে।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad