জুলাই সনদ ও ৫ দফা দাবিতে সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশ ৬ ডিসেম্বর
Led Bottom Ad

জুলাই সনদ ও ৫ দফা দাবিতে সিলেটে ৮ দলের বিভাগীয় সমাবেশ ৬ ডিসেম্বর

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১১/২০২৫ ২২:০৩:০৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, লেভেল প্লেয়িং ফিল্ডসহ ৫ দফা দাবিতে সিলেটে বিভাগীয় মহাসমাবেশের কর্মসূচী ঘোষণা করেছে জামায়াতসহ ৮ দল। আগামী ৬ ডিসেম্বর (শনিবার) বেলা ২টায় সিলেটের সরকারী আলিয়া মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে এই মহাসমাবেশ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে নগরীর কুদরত উল্লাহ মার্কেটস্থ সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে জেলা ও মহানগর ৮ দলের যৌথসভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে ৮ দলের ১৩ সদস্যের লিয়াজো কমিটি গঠন করা হয় এবং মহাসমাবেশ বাস্তবায়নে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। লিয়াজো কমিটির মাধ্যমে সিলেটে আগামীতে ৮ দলের সকল কর্মসূচী বাস্তবায়ন করা হবে।

যৌথসভায় নেতৃবৃন্দ বলেন, জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি লেভেল প্লেয়িং ফিল্ড ও ৫ দফা দাবি পূরণের জন্য ৮ দল যুগপৎ কর্মসূচী পালন করছে। এ দাবিগুলোতে সরকারের কিছু পদক্ষেপ হলেও চূড়ান্ত আইনি ভিত্তি, গণভোটের আগে সমাধান, অপরাধীদের বিচারের নিশ্চয়তা এবং নির্বাচনে সমান সুযোগ এখনও পূর্ণ হয়নি।

লিয়াজো কমিটির সমন্বয়ক মুহাম্মদ ফখরুল ইসলাম জানিয়েছেন, দেশের ৭টি বিভাগীয় শহরে মহাসমাবেশ কর্মসূচী পালিত হবে। সিলেটে ৬ ডিসেম্বর অনুষ্ঠিত মহাসমাবেশে ৮ দলের শীর্ষ ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad