সিলেটে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু
Led Bottom Ad

সিলেটে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১ জনের মৃত্যু

প্রথম সিলেট প্রতিবেদন

২৫/১১/২০২৫ ১৫:৩৩:১৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে কার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সিলেট বিমানবন্দর সড়কের মালনিছড়া চা বাগান এলাকায় এই ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় আরও ৫জন আহত হয়েছেন। স্থানীয়রা গুরুতর আহতবস্থায় কারের যাত্রী মাহফুজ মিয়া (২২) নামের এক যুবককে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।


নিহত মাহফুজ মিয়া সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার পেছি শেওরা গ্রামের বকুল মিয়ার ছেলে। পরে পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।


পুলিশ সূত্র এসব তথ্য নিশ্চিত করে জানায়, প্রাইভেট কারটি যাত্রীদের নিয়ে সিলেট বিমানবন্দরের দিকে যাচ্ছিলো। অপরদিকে ট্রাকটি সিলেট নগরীরর দিকে আসার পথে মালনিছড়া চা বাগান এলাকায় মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়েন যাত্রীরা।

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad