ওসমানীনগরে কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম সাদাফ শাহরিয়ার
Led Bottom Ad

ওসমানীনগরে কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম সাদাফ শাহরিয়ার

নিজস্ব প্রতিনিধি, ওসমানীনগর

২০/১১/২০২৫ ১২:১২:৫৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর ইউনিয়নের দারুন নাজাত মডেল মাদ্রাসায় আয়োজিত কোরআন প্রতিযোগিতায় হিফজ বিভাগে প্রথম স্থান অর্জন করেছে সাদাফ শাহরিয়ার। তিনি চকমন্ডল কাপন গ্রামের বাসিন্দা ছালেহ আহমদ ও নাছিমা নাছরিন দম্পতির একমাত্র পুত্র।

১৯ নভেম্বর বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার যৌথ উদ্যোগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বিভিন্ন প্রতিষ্ঠানের বহু শিক্ষার্থী অংশগ্রহণ করলেও হিফজ বিভাগে সবার মধ্যে সেরা হয় সাদাফ। তার এই অর্জন স্থানীয় শিক্ষা অঙ্গনে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ছোটবেলা থেকেই সাদাফ পড়ালেখায় মনোযোগী এবং নিয়মিত চর্চার ফলে অল্প বয়সেই দক্ষতা অর্জন করেছে। তার সাফল্যে শিক্ষক, সহপাঠী ও অভিভাবকদের মধ্যে আনন্দের উৎফুল্লতা ছড়িয়ে পড়ে।

অভিভাবক ছালেহ আহমদ জানান, “আমার সন্তানের এই অর্জনে আমরা অত্যন্ত কৃতজ্ঞ। সে যেন কোরআনের আলো ছড়িয়ে মানবতার কল্যাণে কাজ করতে পারে, এটাই আমাদের কামনা।”

মাদ্রাসা সংশ্লিষ্টরা বলেন, এমন প্রতিযোগিতা শিক্ষার্থীদের ইসলামি শিক্ষায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সাদাফ শাহরিয়ারের এ সাফল্য ওসমানীনগরের শিক্ষাঙ্গনে নতুন উদ্দীপনা জোগাবে বলে তারা আশা প্রকাশ করেন।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad