১ নভেম্বর সিলেট চেম্বার নির্বাচন অনিশ্চিত, নতুন তারিখ জানাবে প্রশাসন
Led Bottom Ad

১ নভেম্বর সিলেট চেম্বার নির্বাচন অনিশ্চিত, নতুন তারিখ জানাবে প্রশাসন

প্রথম সিলেট প্রতিবেদন

৩০/১০/২০২৫ ১৯:০৭:১৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

তফসিল ঘোষিত সময় অনুযায়ী আগামী ১ নভেম্বর সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আদালতের নির্দেশনা পাওয়ার পরই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সিলেট চেম্বার অব কমার্সের প্রশাসক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাঈদা পারভীন বলেন, “বাণিজ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত বিষয়ে হাইকোর্টের আদেশের কপি এখনো নির্বাচন কমিশনের কাছে পৌঁছেনি। তাই ঘোষিত তারিখে নির্বাচন আয়োজন সম্ভব হচ্ছে না।”

তিনি আরও জানান, আদালতের নির্দেশনা পাওয়ার পর নির্বাচন আয়োজনের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে বুধবার সিলেট চেম্বার নির্বাচনের স্থগিতাদেশ সংক্রান্ত একটি রিট আবেদন হাইকোর্টের একটি বেঞ্চ খারিজ করে দেয়। বিষয়টি নিশ্চিত করে নির্বাচনে সভাপতি পদপ্রার্থী ফালাহ উদ্দিন আলী আহমদ বলেন, “আদালতের আদেশ অনুযায়ী ১ নভেম্বরই নির্বাচন আয়োজনের দাবি জানিয়েছি।”

এ দাবিতে বুধবার রাতে সংবাদ সম্মেলনও করে তার নেতৃত্বাধীন সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর ভোটগ্রহণের তফসিল ঘোষণা, মনোনয়ন যাচাইসহ প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। নির্বাচনে দুটি প্যানেল— সিলেট সম্মিলিত ব্যবসায়ী পরিষদ ও সিলেট ব্যবসায়ী ফোরাম— থেকে মোট ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। তবে গত ২৬ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-১ শাখার উপসচিব চৌধুরী সামিয়া ইয়াসমিন স্বাক্ষরিত এক চিঠিতে নির্বাচন স্থগিতের বিষয়টি নির্বাচন বোর্ডকে জানানো হয়।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad