সরঞ্জামাদির অভাবে মাধবপুরে ব্যাহত দাঁতের চিকিৎসা

সরঞ্জামাদির অভাবে মাধবপুরে ব্যাহত দাঁতের চিকিৎসা

নিজস্ব প্রতিনিধি, মাধবপুর

০৯/০৯/২০২৬ ১২:৩৯:৩৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

হবিগঞ্জের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুজন ডেন্টাল সার্জন কর্মরত থাকলেও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে মিলছে না পূর্ণাঙ্গ দাঁতের চিকিৎসা। দাঁতের জটিল রোগের চিকিৎসা তো দূরের কথা, অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসা দিতেও হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। ফলে বাধ্য হয়ে রোগীরা বেসরকারি ক্লিনিক ও চেম্বারের দ্বারস্থ হচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল ইউনিটে ডেন্টাল সার্জন থাকলেও ল্যাবরেটরি টেকনোলজিস্ট (ডেন্টিস্ট) পদটি দীর্ঘদিন ধরে শূন্য। পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি চিকিৎসা যন্ত্র বিকল এবং প্রয়োজনীয় আধুনিক সরঞ্জামের সংকট থাকায় কার্যত সীমিত পরিসরে চলছে দন্ত বিভাগ। 

লৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় বিঘ্নের অভিযোগলৌহজং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবায় বিঘ্নের অভিযোগ

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার সময় দন্ত বিভাগে গিয়ে কোনো চিকিৎসককে দেখা যায় নি। এসময় ওই কক্ষে অন্য একজন ইন্টার্ন চিকিৎসক সাধারণ রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন।

হাসপাতাল সূত্র জানায়, ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার যন্ত্র, সাকার মেশিন ও আধুনিক ডেন্টাল চেয়ার দীর্ঘদিন ধরে বিকল এবং কিছু কিছু সরঞ্জাম নেই। এ কারণে স্কেলিং, স্থায়ী ফিলিং, রুট ক্যানেল এবং দাঁতের জটিল সংক্রমণের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

হাসপাতাল সূত্র জানায়, ডেন্টাল এক্স-রে (আইওপিএ) মেশিন, স্কেলিং মেশিন, রুট ক্যানেল চিকিৎসার যন্ত্র, সাকার মেশিন ও আধুনিক ডেন্টাল চেয়ার দীর্ঘদিন ধরে বিকল বা অনুপস্থিত। এ কারণে স্কেলিং, স্থায়ী ফিলিং, রুট ক্যানেল এবং দাঁতের জটিল সংক্রমণের মতো গুরুত্বপূর্ণ চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না।

চিকিৎসা নিতে আসা পৌর এলাকার বাসিন্দা জসিম শিকদার বলেন, দাঁতের ব্যথা নিয়ে হাসপাতালে এসেছিলাম। কিন্তু ডেন্টাল চেয়ারে সমস্যা থাকায় প্রয়োজনীয় চিকিৎসা পাইনি। শেষ পর্যন্ত বেসরকারি চিকিৎসকের কাছে যেতে হবে।

সংকট কাটিয়ে সেবায় ফিরছে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংকট কাটিয়ে সেবায় ফিরছে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

শুধু যন্ত্রপাতির সংকটই নয়, ডেন্টাল ইউনিটের পরিবেশও সন্তোষজনক নয় বলে অভিযোগ রয়েছে। রোগীদের মতে, চিকিৎসাকক্ষ আরও পরিচ্ছন্ন ও আধুনিক করা জরুরি।

মাধবপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ বলেন, সাধারণ মানুষের জন্য সরকারি দন্ত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হলে বিভাগটি দ্রুত আধুনিকায়ন করতে হবে। বিকল যন্ত্রপাতি মেরামত এবং আধুনিক সরঞ্জাম সরবরাহের মাধ্যমে পূর্ণাঙ্গ সেবা চালু করা জরুরি।

দন্ত বিভাগের সহকারী ডেন্টাল সার্জন ডা. নিবেদিতা রায় বলেন, আমরা অনেক সময় প্রাথমিক চিকিৎসা দিতেও সমস্যায় পড়ি। ডেন্টাল চেয়ারসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি নষ্ট। বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

মাধবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইমরুল হাসান জাহাঙ্গীর বলেন, বর্তমানে এখানে প্রাথমিক দন্ত চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে জটিল চিকিৎসার জন্য ডেন্টাল এক্স-রে, সাকার মেশিনসহ আরও উন্নত যন্ত্রপাতি প্রয়োজন। যন্ত্রপাতি মেরামত এবং একজন টেকনিশিয়ান নিয়োগের জন্য আবেদন করা হয়েছে।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad