ডিবি পুলিশের অভিযান
সিলেটে ১৫ অনলাইন জুয়াড়ি আটক
সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে অনলাইন তীর-শিলং জুয়া খেলার সময় ১৫ জন জুয়াড়িকে আটক করা হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে কোতোয়ালি মডেল থানার চালিবন্দর এলাকার সবজি বাজারের পেছনে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। নাসিম মিয়ার মালিকানাধীন দোকানের ভেতর অনলাইন জুয়া খেলায় লিপ্ত অবস্থায় তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— রাজু আহমদ (২৮), মো. ইদ্দিস আলী (৩৫), পুলিন কর (৫২), মো. মিজান আলী (২৭), বাদল (৩৫), লাবলু হোসেন (৩০), আব্বাস উদ্দিন (২৫), মোস্তাক আহমেদ (৪০), বদরুল ইসলাম (৪২), মো. আল-ইসলাম (৩১), সেজু রহমান (৪০), মুকুল দাস (৪৪), লিয়াকত আহমেদ (১৮), মিজান আহমেদ (২৮) ও রবি আউয়াল (২০)।
এসএমপি ডিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলায় ব্যবহৃত মোবাইল ফোন, খাতা ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
এ রহমান
মন্তব্য করুন: