যোগ দিবেন বিভিন্ন কমর্মসূচীতে
সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্যে গেলেন আইনজীবী ও মানবাধিকার কর্মী এনাম আহমদ
Lরাজনীতিক, মানবাধিকার কর্মী ও আইনজীবী এনাম আহমদ এক সংক্ষিপ্ত সফরে মঙ্গলবার যুক্তরাজ্য সফরে গেছেন। দেড় মাস যুক্তরাজ্যে অবস্থানকালীন তিনি বিভিন্ন কর্মসূচীতে যোগদান করবেন।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী, গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা সিপিবি'র সাবেক সভাপতি, দৈনিক সুনামগঞ্জের খবরের সহকারী সম্পাদক অ্যাড. এনাম আহমদ যুক্তরাজ্য সফরকালীন কয়েকটি রাজনৈতিক সভা, এমসি কলেজ কেমিস্ট্রি এলামনাই (ব্যাচ-১৯৯৪) এর মিলনমেলায় অংশগ্রহণ ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের রাজনীতি ও বর্তমান পরিস্থিতিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচিতে অংশ নিবেন।
এনাম আহমদ এর আগেও আরেকবার যুক্তরাজ্য সফর করেন এবং রাজনৈতিক ও সামাজিক আয়োজনে অংশ নেন।
উল্লেখ্য অ্যাড. এনাম আহমদ গত বছরে জাপানের অনুষ্ঠিত এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আইনজীবীদের সম্মেলনে অংশ নেন। রাশিয়াতে অনুষ্ঠিত বিশ্ব যুব উৎসবে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে সেখানে যান। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ২০২২ ও বিশ্বকাপ ক্রিকেট ২০২৩ মাঠে উপস্থিত থেকে দেশে বিদেশে খেলার খবর সরবরাহ করেন। এছাড়াও বিভিন্ন প্রোগ্রামে সংযুক্ত আরব আমিরাত, নেপাল, ভারত, সৌদি আরব প্রভৃতি দেশ ভ্রমণ করেন। যুক্তরাজ্যে রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক কর্মসূচি সমাপ্ত করে ডিসেম্বরে তিনি দেশে ফিরে যাবেন।
ডি আর ডি
মন্তব্য করুন: