আন্দোলনের মুখে বিশ্বনাথের স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনকে ছাতকে বদলি
Led Bottom Ad

অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ

আন্দোলনের মুখে বিশ্বনাথের স্বাস্থ্য কর্মকর্তা দেলোয়ার হোসেনকে ছাতকে বদলি

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২৮/১০/২০২৫ ১৮:২৯:৪৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে সচেতন মহলের দীর্ঘ আন্দোলনের প্রেক্ষিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. দেলোয়ার হোসেনকে বদলি করা হয়েছে। তাঁকে ছাতক উপজেলার ছৈলা-আফজলাবাদ ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে সহকারী সার্জন (নিয়মিত) হিসেবে পদায়ন করা হয়। পাশাপাশি, তিনি সিলেট ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির লেকচারার পদেও সংযুক্ত থাকবেন এবং মূল কর্মস্থল থেকেই বেতন-ভাতা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পক্ষে পরিচালক (প্রশাসন) ডা. এবিএম আবু হানিফ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের মাধ্যমে সোমবার (২৭ অক্টোবর) এই আদেশ জারি করা হয় এবং এটি সরকারি ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে। একই আদেশে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার (হোমিওপ্যাথিক) মো. আনিসুল হোসেনকে বিশ্বনাথ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) পদে পদায়ন করা হয়েছে।


উল্লেখ্য, মো. দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতিসহ নানা অভিযোগে দীর্ঘদিন ধরে মানববন্ধন, সভা-সমাবেশ ও স্মারকলিপি প্রদান করে স্থানীয় সচেতনরা তাঁর অপসারণের দাবি জানিয়ে আসছিলেন। স্থানীয়রা বলছেন, প্রজ্ঞাপনে ‘বদলি’ বলা হলেও এটি কার্যত পদাবনতি বা ‘ডিমোশন’, কারণ তিনি উপজেলা পর্যায়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে ইউনিয়ন পর্যায়ের একটি স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছেন, যেখানে প্রশাসনিক ক্ষমতা সীমিত।

বদলির বিষয়ে জানতে চাইলে মো. দেলোয়ার হোসেন বলেন, “আমি বদলির আদেশ পেয়েছি। কেন বদলি করা হয়েছে, তা স্বাস্থ্য অধিদপ্তর ভালো জানে। এ বিষয়ে আমার কিছু বলার নেই।”

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad