সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ
জাতীয় পার্টি ও আওয়ামী লীগ গণতন্ত্রের পক্ষে নয়
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, “জাতীয় পার্টি প্রকাশ্যে বলছে, আওয়ামী লীগ ছাড়া দেশে নির্বাচন হবে না — এই সাহস তারা কোথা থেকে পায়? সরকার কেন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না?”
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
নাহিদ ইসলাম বলেন, “জাতীয় পার্টি অতীতে বিতর্কিত সব নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগের বৈধতা দিয়েছে। তারা গুম, খুন ও মানবতাবিরোধী অপরাধেরও বৈধতা দিয়েছে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি — কোনোটিকেই আমরা গণতন্ত্রের পক্ষের দল মনে করি না।”
তিনি আরও বলেন, “দেশে এখন ফ্যাসিবাদী ও পতিত শক্তি সক্রিয় রয়েছে। তারা নির্বাচনকে ঘিরে বড় ষড়যন্ত্রের পাঁয়তারা করছে। তাই ফ্যাসিবাদবিরোধী সব শক্তিকে এখন ঐক্যবদ্ধ হতে হবে।”
এ রহমান
মন্তব্য করুন: