ফেঞ্চুগঞ্জ থানার ওসি হিসেবে যোগ দিলেন ছাতকের সন্তান লুৎফর রহমান

ফেঞ্চুগঞ্জ থানার ওসি হিসেবে যোগ দিলেন ছাতকের সন্তান লুৎফর রহমান

নিজস্ব প্রতিনিধি. ছাতক

০৪/০৭/২০২৬ ১৪:১৭:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ছাতকের কৃতি সন্তান লুৎফর রহমান। 


এর আগে তিনি নেত্রকোনার কমলকান্দা থানার ওসি হিসেবে দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবে নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হন।


নিজ এলাকার এই কৃতি সন্তানের নতুন কর্মস্থলে সফলতা কামনা করেছেন শুভাকাঙ্ক্ষীরা। তারা আশা প্রকাশ করেন, ফেঞ্চুগঞ্জ থানায়ও তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনবান্ধব পুলিশিংয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সুজন তালুকদার/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: