জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার

জৈন্তাপুর সীমান্তে বিজিবির অভিযানে ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

০৪/০৭/২০২৬ ১৪:২৯:১৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)।


বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার (৩ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪০ মিনিটে মিনাটিলা বিওপির একটি বিশেষ টহল দল সীমান্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত পিলার ১২৮৩/এমপি থেকে প্রায় ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কাঁঠালবাড়ী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়।


এর ধারাবাহিকতায় শনিবার (৪ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে একই বিওপির আরেকটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ১২৮৩/১১-এস থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝিঙ্গাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে আরও ১টি ভারতীয় এয়ারগান উদ্ধার করে। এ নিয়ে দুই দিনের অভিযানে মোট ৪টি ভারতীয় এয়ারগান উদ্ধার করা হয়েছে।


উদ্ধারকৃত এয়ারগানগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জৈন্তাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।


এ বিষয়ে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র ও চোরাচালান প্রতিরোধ, মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ এবং পুশ-ইন ঠেকাতে বিজিবি সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

সাইফুল ইসলাম বাবু/ মীর্জা ইকবাল

মন্তব্য করুন: