আয়ুর্বেদ আমাদের অভিন্ন জ্ঞান ও ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার

১১তম আয়ুর্বেদ দিবস উদযাপিত

আয়ুর্বেদ আমাদের অভিন্ন জ্ঞান ও ঐতিহ্য: ভারতীয় হাইকমিশনার

প্রথম ডেস্ক

২৪/০৯/২০২৬ ১৬:৫০:০১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‘সুস্থ আগামীর জন্য আয়ুর্বেদ’ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে ভারতের সহকারী হাইকমিশনের উদ্যোগে ১১তম আয়ুর্বেদ দিবস উদযাপিত হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) আয়োজিত এ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদের গুরুত্ব, প্রাসঙ্গিকতা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক, শিক্ষাবিদ ও আয়ুর্বেদ বিশেষজ্ঞরা।

অনুষ্ঠানে আয়োজিত মতবিনিময় পর্বে অতিথিরা আয়ুর্বেদের বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি স্বাস্থ্যসেবায় এর ভূমিকা ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে নিজেদের মতামত ব্যক্ত করেন।

এতে উপস্থিত ছিলেন সিলেট সরকারি ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. আবেদা বেগম, একই প্রতিষ্ঠানের প্রভাষক ডা. রুমি নূরানী সোনিয়া ও মেডিকেল অফিসার খোন্দকার রেদওয়ানুল বারী, হোমিওপ্যাথিক চিকিৎসক ডা. শৈলেন্দ্র কুমার দাস, শ্রীহট্ট সংস্কৃত কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলীপ কুমার দাস চৌধুরী, সিলেট বিভাগের স্বাস্থ্য বিভাগের সাবেক পরিচালক ডা. বনদ্বীপ লাল দাস এবং চানসির চিকিৎসালয়ের কবিরাজ উত্তম সরকার।

অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস বলেন, আয়ুর্বেদের স্বাস্থ্যসেবার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠার ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ ও ভারতের জনগণের জন্য একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলতে আয়ুর্বেদ গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

দিবসটি উপলক্ষে আয়ুর্বেদ ও যোগব্যায়ামবিষয়ক বিভিন্ন বইয়ের প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রদর্শনীতে বাংলা ভাষায় প্রকাশিত বইও স্থান পায়।

আলোচনা ও বই প্রদর্শনীর মধ্য দিয়ে স্বাস্থ্যসেবায় আয়ুর্বেদের সম্ভাবনা তুলে ধরা এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পূজা বাড়াইক/ প্রসি=২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad