ছাতকে জাহিদপুর উইমেন্স কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ

ছাতকে জাহিদপুর উইমেন্স কলেজে উৎসবমুখর পরিবেশে নবীন শিক্ষার্থীদের বরণ

নিজস্ব প্রতিনিধি. ছাতক

২৪/০৯/২০২৬ ২০:০৫:৫২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

আলোকিত হও সুশিক্ষায়, বিকশিত হও মানবসেবায় এই আদর্শকে ধারণ করে সুনামগঞ্জের ছাতক উপজেলার নারী শিক্ষার উচ্চ মাধ্যমিক প্রতিষ্ঠান জাহিদপুর উইমেন্স কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশে এ নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণসহ বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে কলেজের শিক্ষার্থীদের মধ্যে আনন্দ ও উৎসবের আমেজ সৃষ্টি হয়।

জাহিদপুর উইমেন্স কলেজের প্রতিষ্ঠাতা-উদ্যোক্তা ও অধ্যক্ষ ছানাওর আলী কয়েছের সভাপতিত্বে এবং কলেজ কমিটির সভাপতি ছাদিকুর রহমান ছাদিক ও প্রভাষক কে এম দিলোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিমুল পাল।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মহিউদ্দীন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পালপুর উচ্চবিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মুস্তাবুর রহমান, চন্দন মিয়া সৈয়দুন কলেজের অধ্যক্ষ জিয়াউর রহমান, সাবেক পুলিশ কর্মকর্তা আহবাব মিয়া, জাহিদপুর জামেয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা নুরুল হক, পূবালী ব্যাংক লিমিটেড গোবিন্দগঞ্জ শাখার ব্যবস্থাপনা পরিচালক অটল মৈত্র, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক হিসাব কর্মকর্তা শুকুরঞ্জন চন্দ, কানাডা প্রবাসী রাজনীতিবিদ ও সাহিত্যিক নুরুল ইসলাম, জনতা ডিগ্রি কলেজ মঈনপুরের সহকারী অধ্যাপক রুহুল করিম শিবলু, ঝিগলী স্কুল অ্যান্ড কলেজের আইসিটি প্রভাষক সেবুল আহমেদ, পালপুর স্কুল অ্যান্ড কলেজের বাংলা প্রভাষক ফারজানা ইয়াসমিন, মুন্সিরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, জাহিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শাল্লার ব্যবসায়ী ও সমাজসেবী রানা হাসান, কলেজের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ কমর আলীর সন্তান হাসান আলী, রাজনীতিবিদ ও সমাজকর্মী গোলাম কিবরিয়া, সমাজকর্মী আনছার আলী ও আলী আহমদ সিলু।শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য দেন বাংলা বিভাগের প্রভাষক এম রোমান উদ্দিন ও ইসলাম শিক্ষা বিভাগের প্রভাষক মাওলানা বেলাল আহমদ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা. নাঈমা আক্তার হেনা। পরে ইসলামিক সংগীত পরিবেশন করেন একাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা. নিলুফা বেগম।ছাত্রীদের পক্ষ থেকে বক্তব্য দেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মোছা. মুহেনা বেগম, মোছা. রিনা বেগম ও মোছা. সাবিনা আক্তার এবং এইচএসসি ফলপ্রার্থী মোছা. ইভা আক্তার শুভা।বক্তারা নবীন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি মানবসেবা ও দেশ-সমাজের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।


সুজন তালুকদার / নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad