সুনামগঞ্জে মৃত পিতাকে জীবিত দেখিয়ে মেম্বার পুত্রের ব্যাপক অনিয়ম

সুনামগঞ্জে মৃত পিতাকে জীবিত দেখিয়ে মেম্বার পুত্রের ব্যাপক অনিয়ম

নিজস্ব প্রতিনিধি,সুনামগঞ্জ

২৪/০৯/২০২৬ ১৩:৩১:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. একলাস উদ্দিনের মৃত্যুর পর তাঁর ছেলে মো. স্বপন মিয়ার বিরুদ্ধে ইউপি সদস্যের পরিচয়ে নানা কার্যক্রম চালানো, ভাতা বিতরণে প্রভাব বিস্তার ও অনিয়মের অভিযোগ উঠেছে।

গত বুধবার (২৩ সেপ্টেম্বর) এলাকার বেশ কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দা লিখিতভাবে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর এ অভিযোগ দেন।

অভিযোগকারী স্বপন জাহান, সায়েম মিয়া, সাহিনুর মিয়াসহ অন্যরা জানান, সাবেক মেম্বার একলাস উদ্দিনের মৃত্যুর পর তাঁর ছেলে স্বপন মিয়া কোনো আইনগত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হয়েও দীর্ঘদিন ধরে ইউপি সদস্যের মতো এলাকায় প্রভাব বিস্তার করে আসছেন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ভাতা ও সহায়তা বিতরণে স্বজনপ্রীতি, অনিয়ম এবং আর্থিক লেনদেনের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।

এ বিষয়ে অভিযুক্ত মো. স্বপন মিয়ার মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি, ফলে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

এ প্রসঙ্গে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) জনি রায় বলেন, “অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা যাচাই সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

রত্না বাউরী/প্রসি-২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad