শনিবার সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

শনিবার সিলেট সফরে আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির

প্রথম সিলেট প্রতিবেদন

২৪/০৯/২০২৬ ১৩:৪৩:৪১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

একদিনের সরকারি সফরে আগামী শনিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট আসছেন  বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। 

বাণিজ্য মন্ত্রণালয়ের দেওয়া এক বিজ্ঞপ্তিতে মন্ত্রীর এ সফরের বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।   

সফরসূচি অনুযায়ী, মন্ত্রী শনিবার সকাল ১০:৩০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS533) একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশ্যে রওনা হবেন এবং বেলা ১১:২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। সিলেট পৌঁছে তিনি দিনভর একাধিক গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন: সকাল ১১:৪০: চণ্ডিপুলের কুশিয়ারা কনভেনশন হলে সিলেট মহানগর ব্যবসায়ী সমিতির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। দুপুর ১২:১৫: জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জালালাবাদ অফিসার্স এসোসিয়েশন আয়োজিত শিক্ষা সম্পর্কিত সেমিনার ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।   বিকাল ৪:৪৫: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেট রেজিস্টারি মাঠে সিলেট মহানগর বিএনপি আয়োজিত সমাবেশ ও মিছিলে অংশ নেবেন। সন্ধ্যা ৬:৩০: জিন্দাবাজারের বাফে প্যারাদাইজে সিলেট সদর উপজেলা বিএনপি নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় মিলিত হবেন। 

সফরসূচি শেষে একই দিন রাত ১০:৫০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের (BS542) ফ্লাইটে সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে রাত ১১:০০ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। সফরে মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) ফখরুদ্দিন আহমেদ এবং ব্যক্তিগত কর্মকর্তা তৌফায়েল আহমেদ ও ব্যক্তিগত সহকারী রনি পাল তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন।   

পূজা বাড়াইক/ প্রসি=২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad