জকিগঞ্জে আবারো ডাকাতি: প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণ-টাকা লুট, একজন আটক
Led Bottom Ad

জকিগঞ্জে আবারো ডাকাতি: প্রবাসীর বাড়ি থেকে স্বর্ণ-টাকা লুট, একজন আটক

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৮/১০/২০২৫ ১৫:২২:৪৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জ উপজেলায় ফের সশস্ত্র ডাকাতির ঘটনা ঘটেছে। সোমবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাজলসার ইউনিয়নের পশ্চিম গোটারগ্রাম এলাকায় প্রবাসী মছলুল হকের বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।

বাড়ির মালিক মছলুল হকের দুই ছেলে দুবাই ও এক ছেলে সিঙ্গাপুরে থাকেন। পরিবারের সদস্যদের ভাষ্য, ডাকাতদল প্রায় ৮ ভরি স্বর্ণালংকার, নগদ ২ লাখ ৬০ হাজার টাকা এবং উন্নতমানের দুটি মোবাইল সেটসহ ঘরের মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়।


মছলুল হক বলেন, “রাত সাড়ে ৩টার দিকে ৬–৭ জন ডাকাত ঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে আমাদের হাত-পা ও চোখ বেঁধে ফেলে। পরে তারা ঘরের সব মূল্যবান জিনিস লুট করে নেয়। যাওয়ার আগে কয়েকজনকে আমি চিনতে পেরেছি।”

পরবর্তীতে পরিবারের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে ৯৯৯-এ ফোন করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ডাকাত দলের চলার পথ অনুসরণ করে একই গ্রামের এবাদুর রহমানের ছেলে ফয়সল আহমদ (৩৭)-কে আটক করে। আটক ফয়সলের শরীর কাঁদাযুক্ত ছিল এবং তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়।


জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, “খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তদন্ত চলছে, অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

উল্লেখ্য, মাত্র দু’দিন আগেও একই এলাকার সাবেক ইউপি সদস্য মৃত তাহির আলীর বাড়িতে একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় এখনো মামলা হয়নি।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad