সিলেটে ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ব্যবসায়ীর স্ত্রী লাপাত্তা
Led Bottom Ad

সিলেটে ২ লাখ ৪০ হাজার টাকা নিয়ে ব্যবসায়ীর স্ত্রী লাপাত্তা

প্রথম সিলেট প্রতিবেদন

২৭/১০/২০২৫ ১৬:৫০:৪৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

স্বামীর অনুপস্থিতিতে ঘরে থাকা মোটা অঙ্কের টাকা নিয়ে প্রায় মাস খানেক যাবত লাপাত্তা সিলেটের এক ব্যবসায়ীর স্ত্রী। ঘটনার পর স্বামী শহীদ মিয়া একটি সাধারণ ডায়েরি করলেও এখন পর্যন্ত খোঁজ মিলেনি ওই ব্যবসায়ীর স্ত্রীর। 


ডায়েরী,সূত্রে জানা গেছে- কিশোরগঞ্জের ব্যসায়ী শহীদ মিয়া (৪৭) দীর্ঘদিন ধরে সিলেট মহানগরের গোটাটিকর এলাকায় পোল্টি খামারের ব্যবসা করে আসছেন। সেই সূবাধে তিনি প্রায় বছরখানেক পূর্বে গোলাপগঞ্জের রানাপিং পূর্ব ফাজিলপুররে রহমান মিয়ার মেয়ে মোছা. হোসনাকে ৩ লাখ টাকা মোহরানায় বিয়ে করেন। বিয়ে পরবর্তী ভালোই কাটছিল এই দম্পত্তির। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর তার অবর্তমানে স্ত্রী হোসনা ঘরের ড্রয়ার ও মাটির ব্যাংক ভেঙ্গে নগদ ২ লাখ ৪ হাজার টাকা নিয়ে ঘর থেকে লাপাত্তা হয়ে যায় বলে জিডিতে উল্লেখ করা হয়। লাপাত্তাকালে পার্শ্বের ঘরের এক মহিলার কাছে ঘরের চাবি রেখে যান। রাত সাড়ে ১১ টায় স্বামী বাসায় ফিরে স্ত্রীকে না পেয়ে অনেক খোজাখুজি করেন। সন্ধান না পেয়ে তিনি গত ১ অক্টোবর এসএমপির মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যা থানার সাধারণ ডায়েরী নং-৩৩।


রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad