দক্ষিন সুরমায় দিনে-দুপুরে ১২ লাখ টাকা ছিনতাই
Led Bottom Ad

দক্ষিন সুরমায় দিনে-দুপুরে ১২ লাখ টাকা ছিনতাই

প্রথম সিলেট প্রতিবেদন

২৬/১০/২০২৫ ১৭:৪৯:১৬

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের দক্ষিন সুরমা এলাকায় দিনে-দুপুরে ১২ লাখ টাকা লুটে নিয়ে ছিনতাইকারী চক্র। রবিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১১ টায় ঘটনাটি ঘটে দক্ষিণ সুরমার কদমতলি পয়েন্ট এলাকায়। 


প্রতক্ষদর্শীর বরাত দিয়ে পুলিশ জানায়, এনা পরিবহনের কদমতলি কাউন্টার থেকে ম্যানেজার, ক্যাশিয়ারসহ তিনজন টাকা নিয়ে তাদের পরিচিত এক চালকের সিএনজি অটোরিকশায় ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। হুমায়ুন রশীদ চত্ত্বরে যাওয়ার আগে সততা রেস্টুরেন্টের সামনে আসা মাত্র পাঁচটি মোটরসাইকেলে করে আসা ১০ জন ছিনতাইকারী তাদের পথরোধ করে।


ছিনতাইকারীদের সবার মাথায় হেলমেট ছিল এবং তারা ধারালো অস্ত্র প্রদর্শন করে ভয় সৃষ্টি করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাইয়ের শিকার কর্মচারীরা হলেন এনা পরিবহনের কাউন্টার ম্যানেজার শফিকুল ইসলাম, নুর মুস্তফা এবং ক্যাশিয়ার সোহেল আহমদ। তবে কেউ আহত হননি।


দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, “পাঁচটি মোটরসাইকেলের মধ্যে মাত্র একটি নাম্বারপ্লেটযুক্ত ছিল, কিন্তু তা স্কচটেপ দিয়ে ঢাকা ছিল। ফলে ধারণা করা হচ্ছে এটি পূর্বপরিকল্পিত।”


তিনি বলেন, “পুলিশ ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতিও চলছে।”


 

রোদ্দুর রিফাত

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad