শেফদের অবদানের স্বীকৃতি প্রদান পর্যটন শিল্পে খুবই গুরুত্বপূর্ণ
Led Bottom Ad

সিলেটে উদযাপিত ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২৫

শেফদের অবদানের স্বীকৃতি প্রদান পর্যটন শিল্পে খুবই গুরুত্বপূর্ণ

প্রথম ডেস্ক

২০/১০/২০২৫ ১৯:১৪:১১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটে প্রথমবারের মতো উদযাপিত হলো ইন্টারন্যাশনাল শেফ ডে ২০২৫, যেখানে শহরের দুই শতাধিক নামি-দামি হোটেল ও রেস্তোরাঁর শেফ অংশগ্রহণ করেন। ২০ অক্টোবর দাড়িয়াপাড়াস্থ প্যারালাক্স রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টার-এ দিনব্যাপী আয়োজন অনুষ্ঠিত হয়।


উদযাপন শুরু হয় সকাল সাড়ে ৯টায় বর্ণাঢ্য র্যালী দিয়ে, যা দাড়িয়াপাড়া থেকে চৌহাট্রা প্রদক্ষিণ করে পুনরায় অনুষ্ঠান স্থলে মিলিত হয়। প্রথম পর্বে শেফরা তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করেন। দ্বিতীয় পর্ব শুরু হয় বেলা সাড়ে ১২টায়, যেখানে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজা-ই রাফিন সরকার, 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা, ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব সিলেট সভাপতি হুমায়ুন কবির লিটন। 


অনুষ্ঠানে বক্তব্য রাখেন শেফ-ডে উদযাপন পরিষদের উপদেষ্টা মোঃ ফয়ছল আলম, সম্মাননা প্রাপ্ত শেফ নাজির দেওয়ানা ও সাজ্জাদ আহমদ। সভাপতিত্ব করেন সেলিব্রিটি শেফ কোহেল আহমদ তাপাদার, এবং উপস্থাপনা করেন এস এ রিপন।


প্রধান অতিথির বক্তব্যে রেজা-ই রাফিন সরকার বলেন, “শেফরা সিলেটের পর্যটন শিল্পকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। তাদের যথাযথ মর্যাদা ও মূল্যায়ন দেওয়া উচিত।”


সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির বলেন,  “সকল সেক্টরের সমন্বয় নিশ্চিত করতে হবে, শেফদের মূল্যায়ন তাত্ত্বিকভাবে জরুরি।”


সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াছমিন শম্পা “শেফদের কল্যাণে যে কোনো মহতী উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।”


হুমায়ুন কবির লিটন বলেন, “পর্যটকরা দেশি-বিদেশি খাবারের পাশাপাশি স্থানীয় খাবার চাচ্ছেন, যা শেফরা প্রদান করতে পারেন।”


অনুষ্ঠানটি সাফল্যের সঙ্গে সম্পন্ন করতে সহযোগিতা করেছে প্রাণ, ফোর স্টার ইঞ্জিনিয়ারিং, এইচএম পোল্ট্রি, নেসলে, টাইগার ঘোড়া মশলা এবং এস এম সাজ্জাদ ক্যাটারিং ইনস্টিটিউট।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad