বিশ্বনাথে বিধবার ঘরে ঢুকে টাকা চেয়ে হামলা,থানায় মামলা দায়ের
Led Bottom Ad

বিশ্বনাথে বিধবার ঘরে ঢুকে টাকা চেয়ে হামলা,থানায় মামলা দায়ের

নিজস্ব প্রতিনিধি, বিশ্বনাথ

২০/১০/২০২৫ ১৭:২৯:৩৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের বিশ্বনাথে এক বিধবার ঘরে ঢুকে জোরপূর্বক টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। হামলাকারী এ সময় দা দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটে শনিবার (১৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে, বিশ্বনাথ উপজেলার পশ্চিম শ্বাসরাম গ্রামে। আহত বিধবা: রাহেনা বেগম (৪৫), মৃত আবুল কালাম আজাদের স্ত্রী।অভিযুক্ত: সাহেদ আলী (৩৫), চাচাতো ভাই নুরুজ আলীর ছেলে, সঙ্গে অজ্ঞাতনামা ২-৩ জন।

রাহেনা বেগম জানায়, রান্নাঘরে কাজ করার সময় সাহেদ আলী দা হাতে নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি তাকে দা দিয়ে মাথায় কুপিয়ে জখম করেন। প্রতিহত করতে গিয়ে রাহেনার হাতের আঙুলেও গুরুতর জখম হয়। হামলার সময় তার মেয়ে দরজায় ডাকাডাকি করলেও দরজা বন্ধ থাকায় ঘরে প্রবেশ করতে পারেননি। হামলাকারীরা পরে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর রাহেনা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। রোববার (১৯ অক্টোবর) চিকিৎসা শেষে তিনি থানায় এসে মামলা দায়ের করেন (মামলা নং ১৬, তারিখ ১৯/১০/২০২৫)।

বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) পান্না লাল দে জানিয়েছেন, মামলাটি রেকর্ড করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারের চেষ্টা চলছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad