ওসমানী মেডিকেল থেকে সার্জিক্যাল সরঞ্জাম চুরির সময় এক ব্যক্তি আটক
Led Bottom Ad

ওসমানী মেডিকেল থেকে সার্জিক্যাল সরঞ্জাম চুরির সময় এক ব্যক্তি আটক

প্রথম সিলেট প্রতিবেদন

২০/১০/২০২৫ ১৬:৫৪:৪২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়েছেন প্রলয় দে (৪৬) নামে এক ব্যক্তি। তিনি সিলেট নগরীর কোতোয়ালী থানাধীন লালদিঘীরপাড় এলাকার ১৭৯ নম্বর বাসার কানু দে ও মায়া রানী দের ছেলে।


রবিবার (১৯ অক্টোবর) বিকেল পৌনে ৪টার দিকে হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলার ১৩ নম্বর ওয়ার্ডের চিকিৎসকের কক্ষ থেকে সার্জিক্যাল আইটেম, ইনজেকশন, স্যালাইন ও ব্লাড গ্লুকোমিটার চুরি করে পালানোর সময় তাকে আটক করেন পুলিশ সদস্যরা।


ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ দেবাশীষের নেতৃত্বে থাকা টিম প্রলয় দেকে হাতেনাতে গ্রেপ্তার করে।


এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা (নং ৪৩/১৯/১০/২৫) দায়ের করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।

মীর্জা ইকবাল

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad