রিমান্ড শেষে জকিগঞ্জে নুমান হত্যা মামলায় দায় স্বীকার শ্যালকের
ব্যবসায়ী নুমান উদ্দিন হত্যা মামলায় শ্যালক হানিফ উদ্দিন সুমন হত্যার দায় স্বীকার করেছেন। আদালতের নির্দেশে চার দিনের পুলিশ রিমান্ড শেষে রবিবার তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই আব্দুল্লাহ আল মোমেন জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদের সময় প্রথমে সুমন বিভিন্ন প্রশ্ন এড়িয়ে গেলেও পরে হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, নুমান উদ্দিন ও তার শ্যালক সুমনের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক ও আর্থিক বিরোধ চলছিল। প্রবাসে থাকা অবস্থায় নুমানের পাঠানো অর্থের হিসাব চাওয়াকে কেন্দ্র করে তাদের সম্পর্কের টানাপোড়েন শুরু হয়। এই শত্রুতার জেরে সুমন পরিকল্পিতভাবে কয়েকজন সহযোগীকে নিয়ে নুমানকে হত্যা করে বলে পুলিশকে স্বীকার করেছেন।
তদন্ত কর্মকর্তা আরও জানান, সুমন হত্যাকাণ্ডে জড়িত তার বেশ কয়েকজন সহযোগীর নামও প্রকাশ করেছেন। নতুন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। প্রয়োজনে সুমনকে পুনরায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
এ রহমান
মন্তব্য করুন: