ছাতকের ছৈলা-আফজালাবাদ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন
ছাতক উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউনিয়নে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দলসহ সহযোগী সংগঠনের ইউনিয়ন কার্যালয় উদ্বোধন করা হয়েছে।
২৫ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ সাদা পুলের মুখে আনুষ্ঠানিক ভাবে কার্যালয় উদ্বোধন করা হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আব্দুর রউফের সভাপতিত্বে ও সাবেক ছাত্রনেতা ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য নজির আহমদের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ছৈলা-আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান এমরান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দিদার আলম মেম্বার,ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য দিল হুসেন, ছাতক উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আলী আশরাফ তাহিদ, সাবেক উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক কয়ছর আহমদ,ছৈলা আফজলাবাদ ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য ছালেহ আহমদ, ইউনিয়ন বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক লিলু মিয়া,উপজেলা সেচ্চাসেবক দলের যুগ্ম আহবায়ক হেলাল আহমদ, ছাতক উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য আব্দুল মমিন,জাহির খান,ছাতক উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাহবুব আহমদ।
উপজেলা যুবদল নেতা লিকছন আহমদ,উপজেলা কৃষকদলের যুগ্ম আহবায়ক ফজর আলী, সাহেদ আলী ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী তাজ উদ্দিন, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সাহাদাত হোসেন,বিএনপি নেতা সাইদ আলী, আজিম উদ্দিন,খলিলুর রহমান, রেজাউল ইসলাম, রুমেল আহমদ, আব্দুল খলিক,আব্দুল মছব্বির,আলী হোসেন,,ছৈলা আফজলাবাদ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক শাহিন আহমদ,কৃষক দলের সুমন আহমদ,কৃষকদলের দপ্তর আব্দুল খালিক, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছাব্বির আহমদ,ওয়ালিদ আহমদ,মবিন আলম,মাহবুবুর রহমান রাহ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সমুজ আলী।এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সুজন তালুকদার/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: