ডাকসু ভিপির মৌলভীবাজার আগমন উপলক্ষে বড়লেখায় শিবিরের প্রচার মিছিল
মৌলভীবাজারের বড়লেখায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপির আগমন উপলক্ষে প্রচার মিছিল করেছে উপজেলা ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা শিবিরের উদ্যোগে আয়োজিত মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং আগত নেতৃবৃন্দের কর্মসূচি সফল করার আহ্বান জানান।
মিছিলে উপজেলা ও পৌর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক ছাত্রশিবিরের সদস্য অংশগ্রহণ করেন।
সংগঠনের নেতারা জানান, কেন্দ্রীয় সভাপতি ও ডাকসু ভিপির আগমনকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তাদের আগমন উপলক্ষে স্থানীয় পর্যায়ে বিভিন্ন প্রস্তুতি নেওয়া হয়েছে।
মিছিল শেষে নেতাকর্মীরা নির্ধারিত কর্মসূচি সফল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
হিফজুর রহমান/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬
মন্তব্য করুন: