সিলেটে ছাত্রদল পরিচয়ে কলেজে হামলা,একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান পণ্ড

সিলেটে ছাত্রদল পরিচয়ে কলেজে হামলা,একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান পণ্ড

নিজস্ব প্রতিনিধি, গোলাপগঞ্জ

২৫/০৯/২০২৬ ১৫:৩১:৩২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদল পরিচয়ে একদল বহিরাগতদের হামলায় একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠান পণ্ড হয়েছে। এ সময় কয়েকজন শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

কলেজ সূত্রে জানা গেছে, স্থানীয় ১০ থেকে ১২ জন বহিরাগত ছাত্রদলের পরিচয় দিয়ে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন অনুষ্ঠানে উপস্থিত হন। তারা কলেজের নির্ধারিত অনুষ্ঠানের আগে নিজেদের একটি অনুষ্ঠান করতে চান। এ সময় শিক্ষকরা কলেজের অনুষ্ঠান শেষ হওয়ার পর তাদের অনুষ্ঠান করার জন্য বোঝান।

পরে কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠান শুরু হলে কিছুক্ষণ পর বহিরাগতরা অনুষ্ঠানস্থলের বাইরে ভাঙচুর শুরু করেন। তাদের নির্বৃত্ত করতে গেলে কয়েকজন শিক্ষকের ওপর হামলা করা হয়। এতে একাধিক শিক্ষক শারীরিকভাবে লাঞ্ছিত হন বলে অভিযোগ করা হয়েছে।

খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শুক্রবার গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রথম সিলেটকে বলেন, কলেজে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad