দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বড়লেখায় বিএনপির মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বড়লেখায় বিএনপির মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, বড়লেখা

২৫/০৯/২০২৬ ২১:২৮:২৫

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে মৌলভীবাজারের বড়লেখা উপজেলা বিএনপির উদ্যোগে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, পরিকল্পিত সন্ত্রাস ও সহিংসতার মাধ্যমে দেশের শান্তি-শৃঙ্খলা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে। তারা রাজনৈতিক সহনশীলতা বজায় রেখে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।

এ সময় বড়লেখা উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

হিফজুর রহামন/ নীরব চাকলাদার/ প্রসি-২০২৬

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad