আটগ্রাম- জকিগঞ্জ সড়কে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই

গ্রেফতার ৩

আটগ্রাম- জকিগঞ্জ সড়কে ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের গাড়ি আটকে ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, জকিগঞ্জ

২৩/০৭/২০২৬ ২১:০৯:০৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জকিগঞ্জে একটি ডিস্ট্রিবিউশন প্রতিষ্ঠানের পণ্যবাহী টমটম গাড়ি আটকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি মোবাইল ফোন ও ৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গত ১৯ জুলাই রাত ১০টার দিকে জকিগঞ্জ-কালীগঞ্জ কেরাইয়া সড়কের সদরখাল ব্রিজ এলাকায় মেসার্স সজিব ডিস্ট্রিবিউশনের দুটি টমটম গাড়ির গতিরোধ করে মুখোশধারী তিন দুর্বৃত্ত। তারা ধারালো অস্ত্রের মুখে প্রতিষ্ঠানের কর্মচারীদের কাছ থেকে ডেলিভারির নগদ টাকা ও চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায় প্রতিষ্ঠানের মালিক মো. শিব্বির আহমদ বাদী হয়ে জকিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলাটি পেনাল কোডের ৩৯২ ধারায় রুজু করা হয়।

মামলার তদন্তের অংশ হিসেবে জকিগঞ্জ থানার একাধিক টিম অভিযান চালিয়ে বৃহস্পতিবার (২৩ জুলাই) ভোররাত ৩টা ২০ মিনিটের দিকে কালীগঞ্জ বাজার এলাকার রাজমহল, চৌধুরী প্লাজা ও গরুর বাজার এলাকা থেকে তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ছিনতাইকৃত একটি Samsung Galaxy A50 মোবাইল ফোন ও নগদ ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— পাপলু আহমদ (২৭), জয়দেব বিশ্বাস ওরফে টেঙ্গা (২৮) এবং বেলাল আহমদ (৪০)। তারা সবাই জকিগঞ্জ উপজেলার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃতদের ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।


মোর্শেদ লস্কর / তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad