জেলা প্রশাসককে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ফুলেল শুভেচ্ছা
সিলেট জেলার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুনকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানিয়েছে ‘সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’। গত ১৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনটির পক্ষ থেকে এই অভিবাদন জানানো হয়।
সৌজন্য সাক্ষাৎকালে উইমেন চেম্বারের কার্যক্রম ও নারী উদ্যোক্তাদের সার্বিক চিত্র তুলে ধরে বক্তব্য রাখেন সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমীন শম্পা।
এসময় তিনি বলেন-সিলেটে নারী উদ্যোক্তাদের বিকাশ এবং তাদের ব্যবসা পরিচালনায় বিভিন্ন ধাপে যে চ্যালেঞ্জগুলো রয়েছে, তা মোকাবিলায় সিলেট উইমেন চেম্বার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। স্থানীয় নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের কাজের পরিধি আরও বড় করতে আমরা নানা ধরনের উদ্ভাবনী উদ্যোগ নিয়েছি। নবাগত জেলা প্রশাসক মহোদয়ের দিকনির্দেশনা ও সহযোগিতা পেলে এই অঞ্চলের নারী উদ্যোক্তারা আরও অনেক দূর এগিয়ে যেতে পারবে।
উইমেন চেম্বারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব আবদুল্লাহ আল মামুন তাঁর ইতিবাচক ও সহযোগতামূলক মনোভাব প্রকাশ করেন। তিনি বলেন, "একটি দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের জন্য নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সিলেটে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি ও তাদের ব্যবসায়িক অগ্রযাত্রায় জেলা প্রশাসন সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। উইমেন চেম্বারের যেকোনো ইতিবাচক কার্যক্রমের পাশে জেলা প্রশাসন সবসময় থাকবে।"
উক্ত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যান্য পরিচালনা পর্ষদের সদস্য তাহমিনা হাসান উপস্থিত ছিলেন। তাঁরা নবাগত জেলা প্রশাসকের সফল মেয়াদ ও সার্বিক সাফল্য কামনা করেন।
মীর্জা ইকবাল
মন্তব্য করুন: