জৈন্তাপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
সিলেটের জৈন্তাপুর উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক উন্নয়ন, চোরাচালান, মাদক, মানবপাচার প্রতিরোধ এবং বিভিন্ন জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন, জৈন্তাপুরের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।
সভার শুরুতে গত মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভার কার্যবিবরণী ও অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। পরে জৈন্তাপুর মডেল থানা, ১৯ বিজিবি এবং তামাবিল হাইওয়ে থানার প্রতিনিধিরা নিজ নিজ দপ্তরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, অভিযান এবং গৃহীত পদক্ষেপ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন।
সভায় চোরাচালান, মাদক ও মানবপাচার প্রতিরোধে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া উপজেলা সদরের ফতেহ খাঁ সড়কের বেহাল অবস্থা নিয়ে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় বিভিন্ন পশুর হাটের ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। বিশেষ করে চিকনাগোল বাজারে মেয়াদোত্তীর্ণ পশুর হাট উচ্ছেদ এবং অবশিষ্ট স্থাপনা তিন দিনের মধ্যে সরিয়ে নেওয়ার জন্য আল্টিমেটাম দেওয়ার সিদ্ধান্তের ওপর আলোচনা হয়।
এছাড়া অবৈধ বালু ও পাথর উত্তোলন বন্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামীমা সুলতানা, জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর আলম, ১৯ বিজিবির জৈন্তাপুর বিওপির ক্যাম্প কমান্ডার সুবেদার সিকান্দার আলী, তামাবিল হাইওয়ে থানার উপ-পরিদর্শক নাজমুল হক, উপজেলা বিএনপির সভাপতি হাজী আবদুর রশিদ ও সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ।
এছাড়াও উপস্থিত ছিলেন ২নং জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম, ৫নং ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক আহমেদ, ৬নং চিকনাগোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান চৌধুরী, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. ফরিদ মিয়া, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা শরীফ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলহাস এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আমিন।
সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম সারওয়ার বিলাল, সহ-সভাপতি আব্দুল হালিম, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, সাবেক অর্থ সম্পাদক মীর শোয়েব আহমেদ, সাংবাদিক সাজ উদ্দিন সাজু এবং রিপোর্টার্স ক্লাবের সভাপতি শাহেদুর রহমান।
সাইফুল ইসলাম বাবু / অথৈ
মন্তব্য করুন: