সিলেটে লাইসেন্সবিহীন ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা, জরিমানা

সিলেটে লাইসেন্সবিহীন ডিএমটি সেফওয়ে হাসপাতাল সিলগালা, জরিমানা

প্রথম সিলেট প্রতিবেদন

২০/০৭/২০২৬ ২২:২৪:১৯

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের মির্জাজাঙ্গালে কোনো বৈধ লাইসেন্স ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করায় ‘ডিএমটি সেফওয়ে হাসপাতাল’ নামের একটি বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠান সিলগালা ও জরিমানা করেছে জেলা প্রশাসন।

আজ (সোমবার) সিলেট মহানগরীর মির্জাজাঙ্গাল এলাকায় জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সিহাব বিন আমিনের নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চিকিৎসাসেবার মান বজায় রাখতে ও জনস্বার্থ রক্ষায় এই অভিযান চালানো হয়। পরিদর্শনকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি কোনো বৈধ লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছিল। বৈধ লাইসেন্স ব্যতীত হাসপাতাল পরিচালনা করায় ‘The Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982’-এর ৮ নম্বর ধারা লঙ্ঘন করা হয়।

পরবর্তীতে উক্ত অধ্যাদেশের ১৩ নম্বর ধারা অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সাথে বৈধ কোনো কাগজপত্র না থাকায় হাসপাতালটি তাৎক্ষণিকভাবে বন্ধ ঘোষণা করে সিলগালা করে দেয় মোবাইল কোর্ট।

আদালত সূত্রে জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ বা নোটিশ না দেওয়া পর্যন্ত হাসপাতালটি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে এবং এই সময়ের মধ্যে হাসপাতালের কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা যাবে না। জনস্বার্থে সিলেট জেলা প্রশাসনের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad