পৌরসভার পথে জৈন্তাপুর: এক মাসের মধ্যে আপত্তির সুযোগ রেখে প্রজ্ঞাপন

পৌরসভার পথে জৈন্তাপুর: এক মাসের মধ্যে আপত্তির সুযোগ রেখে প্রজ্ঞাপন

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

১৮/০৭/২০২৬ ১৫:০৩:৫১

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের স্বপ্ন পূরণের পথে আরও একধাপ অগ্রগতি হয়েছে। স্থানীয় নির্ধারিত কয়েকটি পল্লী এলাকাকে ‘শহর এলাকা’ ঘোষণার অভিপ্রায় ব্যক্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।


গত ১৪ জুলাই ২০২৬ তারিখে এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি বাংলাদেশ গেজেটের অতিরিক্ত সংখ্যায় প্রকাশিত হয়।


এর আগে, গত ৯ জুলাই ২০২৬ তারিখে জারি করা এস.আর.ও. নং-২৮১-আইন/২০২৬ অনুযায়ী— স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার ১ নং নিজপাট ও ২ নং জৈন্তাপুর ইউনিয়নের মোট ১২টি মৌজাকে শহর এলাকা ঘোষণার অভিপ্রায় প্রকাশ করা হয়েছে।


বিজ্ঞপ্তিতে উল্লেখিত ১২টি মৌজা হলো: ১ নং নিজপাট ইউনিয়ন: ডিবি হাওর, ঘিলাতৈল, গৌরিশংকর, নিজপাট, পূর্ব লক্ষীপ্রসাদ ও গুয়াবাড়ী। ২ নং জৈন্তাপুর ইউনিয়ন: কেন্দ্রী হাওড়, মোয়াখাই, লামনীগ্রাম, মুক্তাপুর, বিরাইমারা হাওর ও ভিত্রিখেল।


প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ধারা ৩-এর উপধারা (৩) অনুযায়ী— গেজেট প্রকাশের তারিখ থেকে অনূর্ধ্ব এক মাসের মধ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চাইলে সরকারের কাছে লিখিতভাবে আপত্তি জানাতে পারবে। পরবর্তীতে আইন অনুযায়ী সরকার এই আপত্তি আগামী তিন মাসের মধ্যে নিষ্পত্তি করবে।


জৈন্তাপুরে পৌরসভা প্রতিষ্ঠার দীর্ঘদিনের দাবির প্রেক্ষাপটে এই গেজেট প্রকাশকে একটি বড় প্রশাসনিক সাফল্য হিসেবে দেখছেন স্থানীয়রা। সংশ্লিষ্টদের ধারণা, আপত্তি নিষ্পত্তির পর আইনি প্রক্রিয়া শেষ হলেই জৈন্তাপুর উপজেলায় নতুন পৌরসভা প্রতিষ্ঠার পথ পুরোপুরি সুগম হবে।

নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad