কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ভারতীয় গরু আটক
সিলেটের কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে ৫টি ভারতীয় গরু আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার লামাগ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।
এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার ওসি (তদন্ত) সুজন চন্দ্র কর্মকারের নির্দেশে এসআই অলি উল্লাহ, এএসআই মোঃ নোমান সহ সঙ্গীয় ফোর্স উপজেলার উত্তর রনিখাই ইউনিয়নের লামাগ্রামে অভিযান পরিচালনা করে। এসময় বোদাই মিয়ার বাড়ি থেকে ৫টি ভারতীয় গরু আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। এ ঘটনার এসআই অলি উল্লাহ বাদি হয়ে কোম্পানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার জানান এ বিষয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। আটক গরু পরবর্তীতে নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।
সোহেল রানা/ তাহির আহমদ
মন্তব্য করুন: