আমরা চাই সম্প্রীতির সহাবস্থান বজায় থাকুক: সিলেটে রথযাত্রা অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ মন্ত্রী
ইসকন সিলেটের রথযাত্রা উদ্বোধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সনাতনী সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগের সাথে একাত্বতা পোষন করে প্রবাসী কল্যান মন্ত্রী বলেছেন যেই হরি, সেই কৃষ্ণ, সেই জগন্নাথ।মন্ত্রী আরিফুল হক চৌধুরীর মুখে একথা শুনে সনাতনী সম্প্রদায়ের ভক্তবৃন্দরা এসময় জগন্নাথের জয়ধ্বনি করেন।
এসময় ইসকনের অনুষ্ঠানিক ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে প্রবাসীকল্যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, তাদের প্রত্যেকটা বিষয়ে একটা আর্ট আছে। তিনি বলেন, 'আমি তো তাদের কম বেশি অনুষ্ঠানে আসি। এতো শৃঙ্খলা এতো নিয়মানুবর্তিতা এটা শিক্ষনীয়।
আজ বৃহস্পতিবার সকাল ১১ঃ৩০ মিনিটে ইসকনের আমন্ত্রণে রথযাত্রা উদ্ভোদন করতে এসে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি আরো বলেন, সব ধর্মই মঙ্গলের কথা বলে মানবতার কথা বলে। আমরা সবসময় চাই সম্প্রীতির সহাবস্থান বজায় থাকুক। সিলেট সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য বহুদিনের। এ ধারা ধরে রেখে সবাইকে কাজ করতে হবে। এসময় তিনি ইসকনের মন্দির উন্নয়নে সরকারের পক্ষ্য থেকে যথাসাধ্য সহযোগিতা আশ্বাস দিয়ে তিনি বলেন, আপনাদের এই মন্দির উন্নয়নের ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
সিলেটে শ্রীশ্রী জগন্নাথ, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব-২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধনের আগে ইসকনের সদস্য ও ফাউন্ডডার জর্জ হ্যারিসনের জর্জ হ্যারিসন উদ্যোগে ১৯৭১ সালের ১ আগস্ট নিউইয়র্কের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ঐতিহাসিক Concert for Bangladesh আয়োজন কথা উল্লেখ করা হয়।
ইসকনের পক্ষ থেকে এক বক্তা বলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসেও ইসকনও যুক্ত। 'Concert for Bangladesh'-এর কথা উল্লেখ্য করে ইসকনের এক সেবায়েত জানান শুধু ইসকনের জর্জ হ্যারিসন নয় রবিশংকর, Bob Dylan, Eric Clapton, Ringo Starr, Billy Preston সহ বহু খ্যাতিমান শিল্পীর অবদানে বিশ্ব সম্প্রদায়কে অবগত করার এই উদ্যোগ বিশ্ব মৈত্রীর বার্তা দেয় আমাদেরকে । ইসকনের এ সদস্য বলেন এই ঘঠনা থেকে সম্প্রীতির শিক্ষা নিয়ে সবাইকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।
এ উদ্ভোদনী অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
সভায় সভাপতিত্ব করে ইসকন বাংলাদেশের সহ-সভাপতি ও অধক্ষ্য, ইসকন সিলেটের শ্রীমদ ভক্তি অদৈত্য নবদ্বীপ স্বামী মহারাজ। সভাপতির বক্তব্যে তিনি প্রধান মন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জ্ঞাপন করেন মন্ত্রীকে উদ্ভোদনী অনুষ্ঠানে পাটানোর জন্য।
এ আলোচনা সভায় অনান্য বক্তারা বলেন, রথযাত্রা শুধু সনাতন ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় উৎসব নয়, এটি সম্প্রীতি, সহমর্মিতা ও মানবিক মূল্যবোধের প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্য বজায় রেখে দেশের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তারা।
এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন,
পরে অতিথিরা আনুষ্ঠানিকভাবে রথযাত্রার উদ্বোধন করেন। উদ্বোধনের পর জগন্নাথ, বলদেব ও সুভদ্রার তিনটি সুসজ্জিত রথ নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। ভক্তদের ধর্মীয় সঙ্গীত, কীর্তন ও উৎসবমুখর পরিবেশে পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে।
এ সময় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। রথযাত্রাকে ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়।
দীপ্ত বৈষ্ণব/ নীরব
মন্তব্য করুন: