গোয়াইনঘাটে ২৮ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ১
সিলেটের গোয়াইনঘাটে ২৮ বোতল ভারতীয় নিষিদ্ধ মদ ও একটি মোটরসাইকেলসহ গিয়াস উদ্দিন (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে উপজেলার তোয়াকুল ইউনিয়নের সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজের ওপর থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত গিয়াস উদ্দিন মধ্য জাফলং ইউনিয়নের ভিত্রিখেল হাওর গ্রামের মৃত হাবেল উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) সনঞ্জিত চন্দ্র দাসের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তোয়াকুল সিএনজি স্ট্যান্ড সংলগ্ন ব্রিজে অভিযান চালায়। এসময় গিয়াস উদ্দিনকে আটক করে তার মোটরসাইকেলটি জব্দ করা হয়। পরে মোটরসাইকেলে থাকা একটি স্কুল ব্যাগ তল্লাশি করে ১৯ বোতল 'অফিসার চয়েজ' এবং ৯ বোতল 'রয়েল গ্রিন' মদ উদ্ধার করা হয়।
গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।
আর আর
মন্তব্য করুন: