সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৯৫
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৫ জনে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এই তথ্য নিশ্চিত করেছে।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চার মাস বয়সী এক শিশু এবং সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাত মাস বয়সী আরেক শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ২৫৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় ল্যাবরেটরি পরীক্ষায় নতুন কোনো রোগীর শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়নি। একই সময়ে উপসর্গ নিয়ে নতুন করে ৫৪ জন সন্দেহভাজন রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে যেসব শিশু এখনো টিকার আওতায় আসেনি, তাদের দ্রুত চিহ্নিত করে টিকা দেওয়া হচ্ছে। হাম প্রতিরোধে শিশুদের নির্ধারিত সময়ে এমআর (হাম-রুবেলা) টিকা নিশ্চিত করা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলা এবং শরীরে হামের উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে বা চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।
আর আর
মন্তব্য করুন: