সিলেটে বন্যা পরিস্থিতির আশঙ্কা: সুরমা-কুশিয়ারা বিপদসীমার উপরে
সিলেট ও সুনামগঞ্জে টানা বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদ-নদীর পানি ফের বৃদ্ধিতে সিলেটে নতুন করে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে সিলেটে।
সোমবার (১৩ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্য অনুযায়ী, সিলেট বিভাগের সুরমা ও কুশিয়ারা নদীর তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এর মধ্যে ছাতক পয়েন্টে সুরমার পানি বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপরে। ফলে আতঙ্ক ছড়িয়ে পড়েছে নিম্নাঞ্চলের বাসিন্দাদের মধো।
.
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছাতকে ১২৫ মিলিমিটার এবং সুনামগঞ্জের লরেরগড়ে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাতক পয়েন্টে পানির উচ্চতা বর্তমানে ৮.৮৫ মিটার, যা বিপৎসীমার (৮.৭০ মিটার) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি। অন্যদিকে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুরমা নদীর কানাইঘাট ও সিলেট সদর পয়েন্টেও পানি দ্রুত বাড়ছে, যা বর্তমানে সতর্কসীমায় অবস্থান করছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ছাতকে ১২৫ মিলিমিটার এবং সুনামগঞ্জের লরেরগড়ে ১৫৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ছাতক পয়েন্টে পানির উচ্চতা বর্তমানে ৮.৮৫ মিটার, যা বিপৎসীমার (৮.৭০ মিটার) চেয়ে উল্লেখযোগ্য পরিমাণ বেশি।
অন্যদিকে, কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপৎসীমার ২৭ সেন্টিমিটার এবং মারকুলি পয়েন্টে ৭ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। সুরমা নদীর কানাইঘাট ও সিলেট সদর পয়েন্টেও পানি দ্রুত বাড়ছে, যা বর্তমানে অবস্থান করছে সতর্কসীমায়।
আর আর
মন্তব্য করুন: