জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবা উদ্ধার

আটক ১

জৈন্তাপুরে ১৭০ পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, জৈন্তাপুর

১৩/০৭/২০২৬ ০০:৫৮:১২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের জৈন্তাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ১৭০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জুলাই) রাত আনুমানিক ১১টা ২৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শওকত মাসুদের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার ১নং নিজপাট ইউনিয়নের ডৌডিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে ১৭০ পিস ইয়াবাসহ মো. রুমিন আহমদ (৩০) নামে এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বগাবিল (পাখিবিল) এলাকার বাসিন্দা এবং মো. আজিজুল হকের ছেলে।

পুলিশ জানায়, উদ্ধার করা ইয়াবাগুলো জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, “মাদকের বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানার অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পুলিশের এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।

সাইফুল ইসলাম / সজল আহমেদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad