সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

সিলেট জেলা পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৭/২০২৬ ১১:০৬:১৩

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা গোপিকা শ্যাম পুরকায়স্থ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দীপক কুমার দাস।

গতকাল শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত সংগঠনের দ্বি-বার্ষিক সম্মেলনে এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়। সম্মেলনে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাসুদেব ধর এবং কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন।

সম্মেলনে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপদেষ্টা জয়ন্ত সেন দীপু, সহসভাপতি ড. চন্দ্রনাথ পোদ্দার, সহসভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এবং সাংগঠনিক সম্পাদক প্রাণতোষ আচার্য্য শিবু।

দ্বি-বার্ষিক এই সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দসহ বিভিন্ন উপজেলা ও পৌর শাখার প্রতিনিধি এবং বিপুল সংখ্যক সনাতন ধর্মাবলম্বী উপস্থিত ছিলেন।

আর আর

মন্তব্য করুন: