একনেকে অনুমোদন পেলো সিলেটের তিন প্রকল্প
Led Bottom Ad

একনেকে অনুমোদন পেলো সিলেটের তিন প্রকল্প

প্রথম সিলেট প্রতিবেদন

২৩/১২/২০২৫ ১৬:৪৫:৪৪

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

উন্নয়নে পিছিয়ে পড়া সিলেটের তিনটি গুরুত্বপূর্ণ প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেয়েছে। মঙ্গলবার শেরেবাংলা নগরের একনেক সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়।

পরিকল্পনা কমিশনের তথ্য অনুযায়ী, এবার মোট ২২টি প্রকল্প অনুমোদিত হয়েছে, যার মধ্যে নতুন প্রকল্প ১৪টি, সংশোধিত ৫টি ও মেয়াদ বৃদ্ধি প্রকল্প ৩টি। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৪৬ হাজার ৪১৯ কোটি টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০ হাজার ৪৮২ কোটি টাকা, প্রকল্প ঋণ থেকে এক হাজার ৬৮৯ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ২৪৭ কোটি টাকা ব্যবহৃত হবে।

সিলেটের অনুমোদিত তিনটি প্রকল্পের মধ্যে রয়েছে:

সাপোর্ট টু ঢাকা (কাঁচপুর)-সিলেট-তামাবিল মহাসড়ক চারলেন ও পৃথক সার্ভিস লেন নির্মাণ (১ম সংশোধিত) – সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উদ্যোগে।

সিলেট সিটি কর্পোরেশনের জলাবদ্ধতা নিরসন, বিশুদ্ধ পানি সরবরাহ ও অবকাঠামো নির্মাণ (২য় সংশোধিত) – স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে।

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ উপজেলা ও ইউনিয়ন সড়ক প্রশস্তকরণ ও শক্তিশালীকরণ প্রকল্প।

সিটি কর্পোরেশনের কর্মকর্তারা জানান, জলাবদ্ধতা নিরসন ও বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট শহরের পানি সরবরাহ ও বন্যার সমস্যা অনেকাংশে সমাধান হবে। এছাড়া সিলেট-তামাবিল মহাসড়ক প্রকল্প সমাপ্ত হলে সিলেটের যাতায়াতে গতি বৃদ্ধি পাবে এবং পর্যটন খাতেও ইতিবাচক প্রভাব পড়বে।

এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad