সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত
Led Bottom Ad

অবৈধভাবে সীমান্ত অতিক্রম

সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত

নিজস্ব প্রতিনিধি,কোম্পানীগঞ্জ

১৯/১২/২০২৫ ১৭:৪৯:২২

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যদের গুলিতে দুই বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্ত এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন— দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে আশিকুর রহমান (১৯) এবং একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে মোশাঈদ (২২)।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমা সীমান্তের ১২৬০ মেইন পিলারের ২ নম্বর সাব-পিলারের আনুমানিক ৬০০ গজ ভারতের অভ্যন্তরে পরিহাট এলাকায় সুপারি সংগ্রহ বা চুরির উদ্দেশ্যে প্রবেশ করলে ভারতীয় খাসিয়া জনগোষ্ঠীর সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আশিকুর ও মোশাঈদ নিহত হন। নিহতদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অপরজনের মরদেহ এখনও সীমান্তের ওপারে রয়েছে বলে জানা গেছে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “সীমান্তের ওপারে গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হওয়ার খবর পেয়েছি।”

এ বিষয়ে সিলেট ৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল ইসলাম বলেন, “ভারতীয় খাসিয়ার গুলিতে দুজন নিহত হয়েছেন বলে শুনেছি। একজনের মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। অন্যজনের মরদেহের অবস্থান এখনও নিশ্চিত নয়।”


তিনি আরও বলেন, স্থানীয় সূত্রে জানা গেছে, সুপারি সংগ্রহের সময় সীমান্ত অতিক্রম করায় ভারতীয় খাসিয়া বাগান মালিকরা গুলি চালিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad