সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি’র নির্বাচন সম্পন্ন: ভাইস প্রেসিডেন্ট সেলিম, সম্পাদক ভিপি মাহবুব
Led Bottom Ad

সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটি’র নির্বাচন সম্পন্ন: ভাইস প্রেসিডেন্ট সেলিম, সম্পাদক ভিপি মাহবুব

প্রথম সিলেট প্রতিবেদন

০১/১২/২০২৫ ০৯:১৬:৩০

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আসন্ন (২০২৫–২০২৭) মেয়াদের নির্বাচন সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট পদে বদরুজ্জামান সেলিম এবং সেক্রেটারি পদে মাহবুবুল হক চৌধুরী (ভিপি মাহবুব) বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৯ নভেম্বর) সকাল থেকে বিকাল পর্যন্ত নগরীর সারদা হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। প্রিসাইডিং অফিসার আবুল মনসুর আসজাদ রাতে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, বদরুজ্জামান সেলিমের প্রাপ্ত ভোট ৫৬২। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডা. মো. মাশুকুর রহমান চৌধুরী পেয়েছেন ২৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে মাহবুবুল হক চৌধুরী ৩৭২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এছাড়া এই পদে প্রতিদ্বন্দ্বিতাকারী লোকমান আলী ১১৪, আব্দুস সামাদ ১১, মোহাম্মদ আমিনুল ইসলাম ১৯২ ও রাসেল মাহবুব ১১১ ভোট পেয়েছেন।

৫টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন- আব্দুল্লাহ আল মামুন সামান ৪০২ ভোট (১ম), নির্ঝর রায় ৩২৪ (২য়), আবু সাঈদ মো. ইব্রাহিম ৩১১ (৩য়). একে এম কামরুজ্জামান ২৯০ (৪র্থ) ও পারভেজ আহমদ ২৮৫ ভোট পেয়ে (৫ম) হয়েছেন।


এ রহমান

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad