জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

জ্ঞান ফিরেছে মেঘমল্লার বসুর

প্রথম ডেস্ক

১২/০৯/২০২৬ ১১:১৪:৩৭

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

‎ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি ও নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনের (এনপিএ) কেন্দ্রীয় কাউন্সিল সদস্য মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন এই তরুণ রাজনীতিক এখন স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছেন। জ্ঞান ফেরার পর তাকে কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়াও বন্ধ রাখা হয়েছে।

‎শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাতে এনপিএর কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যসচিব সজীব তানভীর এ তথ্য জানান। ‎

মেঘমল্লারের চিকিৎসার বিষয়ে হাসপাতালের সঙ্গে সমন্বয়ের দায়িত্বে থাকা তানভীর বলেন, শুক্রবার দুপুর ১২টার পর মেঘমল্লারের জ্ঞান ফেরে। এরপর থেকেই তাকে আর কৃত্রিমভাবে অক্সিজেন দেওয়া হয়নি।

‎তিনি জানান, শুক্রবার সন্ধ্যায় তিনি নিজে এবং এনপিএর মুখপাত্র ফেরদৌস আরা রুমি, নাজিফা জান্নাত ও কেন্দ্রীয় কাউন্সিল সদস্য অনিক রায়, বাকী বিল্লাহ, শামীম আরা নীপা ও মনোয়ার নাঈম মেঘমল্লারের সঙ্গে কথা বলেছেন।

চিকিৎসকদের বরাত দিয়ে তানভীর বলেন, শারীরিক অবস্থার উন্নতি অব্যাহত থাকলে শনিবার সকালে মেঘমল্লারকে আইসিইউ থেকে সাধারণ কেবিনে স্থানান্তর করা হতে পারে। তার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি হলে শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন তানভীর।

‎এর আগে সোমবার গভীর রাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের রমনা গেট এলাকা থেকে মেঘমল্লারকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। পরে তার বন্ধুরা তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

রত্না বাউরী

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad