সিলেট নগরে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার

সিলেট নগরে আন্তঃজেলা ডাকাত ও ছিনতাইকারী গ্রেফতার

প্রথম সিলেট প্রতিবেদন

১১/০৯/২০২৬ ২১:৩৬:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

সিলেট নগরে পৃথক অভিযানে আন্তঃজেলা ডাকাত ও সুইচ গিয়ার চাকুসহ এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার নগরীর সদর কোর্ট ও কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এসএমপি সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বেলা আড়াইটার দিক্বে সদর কোর্ট এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত সদস্য মো. জামাল হোসেন সবুজকে গ্রেফতার করা হয়। সে নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার হাজীপুর এলাকার মো. নুরুজ্জামানের ছেলে। তার বিরুদ্ধে দুটি অস্ত্র আইনের মামলা, দুটি ডাকাতি, একটি ডাকাতির প্রস্তুতি ও দুটি মাদক মামলাসহ মোট ৭ টি মামলা রয়েছে। দুটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে।

এদিকে একই দিন বিকেল ৫টার দিকে কাষ্টঘর এলাকায় অভিযান চালিয়ে সুইচ গিয়ার চাকুসহ চিহ্নিত ছিনতাইকারী তাজুল ইসলাম রাসেলকে গ্রেফতার করা হয়। সে সুনামগঞ্জ সদর উপজেলার মাইজবাড়ী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) এর সত্যতা নিশ্চিত করে এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।


নীরব চাকলাদার

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad