সিলেট ওসমানী মেডিক্যাল থেকে নিখোঁজ চিকিৎসক ডা. তাহমিনাকে উদ্ধার
সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাস থেকে নিখোঁজ হওয়া চিকিৎসক ডা. তাহমিনা আক্তার লাভলী (৬৬) উদ্ধার হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় তাঁর উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ–কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
পারিবারিক সূত্র জানায়, নিখোঁজের একদিন পর শনিবার তাঁকে সিলেটের একটি আত্মীয়ের বাড়িতে পাওয়া যায়। পরে পরিবার পুলিশকে বিষয়টি অবহিত করে।
এসএমপি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, “তিনি অপহৃত হননি। নিরাপদ অবস্থায় পরিবারই তাঁকে খুঁজে পেয়েছে।”
উল্লেখ্য, ডা. তাহমিনা আক্তার লাভলী শুক্রবার দুপুরে ওসমানী মেডিক্যাল কলেজ ক্যাম্পাস এলাকা থেকে নিখোঁজ হন। এ ঘটনায় শনিবার দুপুরে তাঁর সন্ধান চেয়ে পুলিশ সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে।
এ রহমান
মন্তব্য করুন: