আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়
Led Bottom Ad

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না সিলেটের যেসব এলাকায়

প্রথম ডেস্ক

২৯/১১/২০২৫ ০৫:২০:২৮

প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না: ফাইজ তাইয়েব আহমেদ

লাইনের সংস্কার, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নমূলক কাজের জন্য সিলেট নগরীর কিছু এলাকায় আজ শনিবার দীর্ঘ সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। পূর্বঘোষণা অনুযায়ী, কাজ নির্ধারিত সময়ের আগেই সম্পন্ন হলে সরবরাহ পুনরায় চালু করা হবে। বিক্রয় ও বিতরণ বিভাগ–২, পিডিবি সিলেট কার্যালয় থেকে বৃহস্পতিবার (২৭ নভেম্বর) পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।


বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা ১১ সোবহানীঘাট ফিডারের আওতাধীন চালিবন্দর, কাস্টঘর, সোবহানীঘাট, বিশ্বরোড, জেলগেট, বন্দররোড ও আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সেবা বন্ধ থাকবে। একই সময় ১১ রায়নগর ফিডারের অন্তর্ভুক্ত সোনারপাড়া, মজুমদারপাড়া, দর্জিপাড়া, পূর্ব মিরাবাজার, খারপাড়া ও নিকটবর্তী এলাকাতেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।


নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। 

তাহির আহমদ

মন্তব্য করুন:

Led Bottom Ad
Led Bottom Ad